Thursday, June 4, 2026
Home জাতীয় প্রশাসনের রদবদল আমার হাতে থাকবে, বেছে নেয়া হবে যোগ্যদের : প্রধান উপদেষ্টা

প্রশাসনের রদবদল আমার হাতে থাকবে, বেছে নেয়া হবে যোগ্যদের : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজন করার জন্য প্রশাসনে প্রয়োজনীয় রদবদল তার তত্ত্বাবধানে করা হবে। ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তিনি বলেন, ‘নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র; তাই ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার মতো যোদ্ধাদেরই বেছে নেয়া হবে। প্রশাসনের রদবদল আমার হাতে থাকবে।’

বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার হিসেবে নির্বাচনের আগে জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য একাধিক ‘ফিট লিস্ট’ তৈরি করা হবে। সেই তালিকা থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে প্রয়োজনীয় সময়ে নিয়োগ দেওয়া হবে।

বিএনপি নেতারা বৈঠকে দাবি করেন, বিতর্কিত বা দলীয় আদেশ পালনকারী কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখতে হবে। বিচার বিভাগ ও জেলা প্রশাসনে থাকা দলীয় লোকজন সরিয়ে নিরপেক্ষতা নিশ্চিত করা এবং পুলিশের নিয়োগ ও পদোন্নতিও ন্যায্যতার ভিত্তিতে করতে হবে—এমন অনুরোধ জানান তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদেরহ্মুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৈঠকের পর মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা নিতে হবে। প্রশাসন ও সংস্থাগুলো থেকে দলীয় অনুগত কর্মকর্তাদের সরিয়ে নিরপেক্ষদের নিয়োগ দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস উদযাপন

বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবস ২০২৬ যথাযথ মর্যাদা পালনের লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের সহযোগিতায় এ বছরের প্রতিপাদ্য “ঋতুস্রাব বান্ধব বিশ্ব গড়ে...

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

Recent Comments