Tuesday, June 16, 2026
Home জাতীয় কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে: প্রধান উপদেষ্টা 

কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে: প্রধান উপদেষ্টা 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যার প্রায় অর্ধেকই কন্যাশিশু। তাই কন্যাশিশুদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করে তাদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।

তিনি বলেন, “এই কন্যাশিশুরাই আমাদের ভবিষ্যতের মা, ভবিষ্যতের নাগরিক। তারা আগামীর স্বপ্ন— যারা দেশ মাতৃকার কল্যাণে সাহসের সঙ্গে কাজ করবে এবং বিশ্বদরবারে বাংলাদেশকে গর্বিতভাবে তুলে ধরবে।”

মঙ্গলবার (৮ অক্টোবর) ‘জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য- “আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”

প্রফেসর ইউনূস বলেন, “এ প্রতিপাদ্য সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ক। আমি বাংলাদেশের সব কন্যাশিশু ও তাদের অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানাই।”

তিনি আরও বলেন, “জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে যারা যুক্ত আছেন, আমি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় সম্প্রতি জুলাই-আগস্ট মাসে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের গণঅভ্যুত্থানে আমাদের কিশোরী ও নারীরা সম্মুখ সারিতে ছিল। তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।”

নারী-পুরুষ সমতা ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করছে। আমাদের সমাজে কন্যাশিশু ও ছেলে শিশুর সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশসহ বেশ কিছু সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।”

বাণীর শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫’-এর সকল আয়োজনের সফলতা কামনা করেন এবং দেশের প্রতিটি কন্যাশিশুর উজ্জ্বল ভবিষ্যৎ ও মর্যাদাপূর্ণ জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

Recent Comments