Saturday, April 18, 2026
Home পুঁজিবাজার সানলাইফের মালিকানায় আসছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স

সানলাইফের মালিকানায় আসছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স

শেয়ার বিক্রি করে দিচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স উদ্যোক্তা-পরিচালকরা। কোম্পানির মালিকানায় রয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার আত্মীয়-স্বজনরা। তাদের বিক্রি করা শেয়ার কিনে কোম্পানির মালিকানায় আসছে আরেক বিমা কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা-পরিচালকরা তাদের ২১৯তম সভায় সিদ্ধান্ত নিয়েছে যে ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি শেয়ার বিক্রি করবে। ব্লক মার্কেটে এই শেয়ার কিনবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৯০টি। এর মধ্যে উদ্যোক্তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছে। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিকি বিনিয়োগকারীদের হাতে ৯ দশমিক ২০ শতাংশ এবং ৫২ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনার জন্য ইতোমধ্যে সানলাইফ ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে এই শেয়ার কেনা-বেচার ঘোষণা ডিএসইতে দেওয়া হয়েছে। ২০১৩ সালে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার সোমবার (৩০ অক্টোবর) ডিএসইতে সর্বশেষ লেনদেন হয়েছে ৫২ দশমিক ৯০ টাকায়।

তালিকাভুক্ত হওয়ার সময় সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটির চেয়ারম্যান ছিলেন জাহিদ মালেক। পরে তিনি মন্ত্রী হলে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। বর্তমানে কোম্পানিটির বোর্ডে জাহিদ মালেকের বোন রুবিনা হামিদ চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এছাড়া পরিচালক হিসেবে রয়েছেন জাহিদ মালেকের স্ত্রী শাবানা মালেক ও ছেলে রাহাত মালেক এবং রুবিনা হামিদের স্বামী কাজি আকতার হামিদ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালিকানাধীন জীবন বিমা কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments