Tuesday, June 16, 2026
Home কর্পোরেট এবি ব্যাংকের উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

এবি ব্যাংকের উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

এবি ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত, এডিবি’র অর্থায়নে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)’ এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধায়নে মাসব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি” এর সমাপনী এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল অঞ্চলের ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সার্টিফিকেট বিতরণ এবং তাদের মধ্য থেকে কয়েক জনকে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির আওতায় ঋণ দেওয়া হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ব্যাংকটি এ তথ্য নিশ্চিত করেছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মধুসুদন বনিক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুম, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক এবং প্রোগ্রাম ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক এবং ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোঃ আইয়ুব আলী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবি ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থপনা পরিচালক জেড. এম. বাবর খান। এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসি এর হেড অব এসএমই ব্যাংকিং, ইফতেখার এনাম আওয়াল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও বরিশাল শাখার শাখা ব্যবস্থাপক মোঃ বাকাউদ্দিন মিয়া এবং এবি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বরিশাল জেলার নতুন প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments