Friday, May 1, 2026
Home কর্পোরেট কমিউনিটি ব্যাংকের মাধ্যমে রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

ট্রাফিক মামলার জরিমানা আদায় আরও সহজ ও স্বচ্ছ করতে রাজশাহী জেলা পুলিশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি-এর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিপত্র বিনিময় করেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

এই চুক্তির ফলে এখন থেকে নগদ অর্থের পাশাপাশি কমিউনিটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশ ব্যবহার করে ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ করা যাবে। এতে রাজশাহীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও দ্রুত, সহজ ও ডিজিটালাইজড হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ড জাহির আহমেদ, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, রাজশাহী মালোপাড়া উপশাখার ইনচার্জ আব্দুল আজিজ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত...

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

Recent Comments