Tuesday, June 16, 2026
Home জাতীয় পূজামণ্ডপ সুরক্ষিত রাখতে রাতে ২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে: ডিএমপি কমিশনার

পূজামণ্ডপ সুরক্ষিত রাখতে রাতে ২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে: ডিএমপি কমিশনার

রাজধানীতে ৮৯টি ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে এবারের দুর্গাপূজায় বড় ধরনের কোনো নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রাজধানীর মোট ২৫৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, সার্বিক বিচারে এবার বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা না থাকলেও কিছু মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। কমিশনার জানান, ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে সাধারণ পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, সিটিটিভি, সাইবার ইউনিট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও সোয়াট টিম মোতায়েন থাকবে।

রাজধানীর প্রতিটি পূজামণ্ডপে চব্বিশ ঘন্টার নিরাপত্তা নিশ্চিতে চারস্তরবিশিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এতে পুলিশ সদস্য, ডিএমপির গোয়েন্দা সদস্য ও বিশেষ ইউনিটগুলো নিয়োজিত থাকবে। এছাড়াও প্রতিটি থানার টহল দল এবং ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারাও নিরাপত্তা তদারকিতে থাকবেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, উৎসবের পরিবেশ বজায় রাখতে প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুলিশের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তায় সহায়তা করবেন।

মন্দির ও প্রতিমা নিরাপদ রাখতে পূজা উদযাপন পরিষদের প্রতি রাতে কমপক্ষে দুইজন স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার আহ্বান জানান তিনি। তার মতে, ভক্তরা রাতে চলে যাওয়ার পর থেকে ভোর পর্যন্ত এ ব্যবস্থা জরুরি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

একনেকে ৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (সিইআইজেড) স্থাপনের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সরকারের আশা,...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা পরিচালনায় বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও একই প্রতিষ্ঠানের অন্যান্য শাখার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন,...

শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন: মাহমুদুর রহমান

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক প্রভাব এবং সাংবাদিকতার পেশাগত দায়িত্ব নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড....

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকায় যানবাহন...

Recent Comments