Sunday, April 19, 2026
Home অর্থ-বানিজ্য পূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৯ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

পূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৯ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে নয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ-সময় স্থল শুল্ক স্টেশনের কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে পরবর্তী মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত নয় দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নয় দিন বন্ধের পর ৮ অক্টোবর বুধবার থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, শারদীয় দূর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে নয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে। যাত্রী সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, পূজা উপলক্ষে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে তারা যাতায়াত করতে পারবে।প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন বরফায়ীত মাছ, সিমেন্ট, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রপ্তানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments