Saturday, June 27, 2026
Home ব্যাংক-বীমা ছয় মাসে ব্যাংকের চাকরি হারিয়েছেন ৯৭৮ জন

ছয় মাসে ব্যাংকের চাকরি হারিয়েছেন ৯৭৮ জন

২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত- ছয় মাসে ব্যাংকের চাকরি হারিয়েছেন ৯৭৮ জন, যাদের মধ্যে নারী কর্মীর সংখ্যাই বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৬৭ জন। গত বছরের ডিসেম্বরে কর্মী ছিল ২ লাখ ১৪ হাজার ২৪৫ জন। নারী কর্মীর সংখ্যা জুনে কমে হয়েছে ৩৫ হাজার ৭৮২ জন, যা মোট কর্মীর ১৬ দশমিক ৭৮ শতাংশ। ছয় মাস আগে নারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৪৯ জন বা ১৭ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ নারী কর্মী কমেছে ১ হাজার ৮৬৭ জন। বিপরীতে একই সময়ে পুরুষ কর্মীর সংখ্যা বেড়েছে ৮৮৯ জন। হ্রাসের মূল প্রভাব পড়েছে বেসরকারি ব্যাংকে।

সেখানে নারী কর্মী কমেছে ২ হাজার ১৪ জন, বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০ জনে। তবে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকে নারী কর্মী বেড়েছে ৮৩ জন, বিশেষায়িত ব্যাংকে ৬০ জন এবং বিদেশি ব্যাংকে ৪ জন। বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিগত সরকারের সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই অনেককে ব্যাংকে চাকরি দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর তাদের মধ্যে অনেকে চাকরি হারিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী। যদিও মোট নারী কর্মী কমেছে, উচ্চপর্যায়ে নারীর অংশগ্রহণ সামান্য বেড়েছে। জুনে উচ্চ পদে নারীর অংশ ১০ দশমিক ২৫ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ। তবে প্রারম্ভিক পর্যায়ে নারীর উপস্থিতি কমে ১৭ দশমিক ৬৬ শতাংশে নেমেছে। পরিচালনা পর্ষদে নারীর অংশও সামান্য কমে ১২ দশমিক ৯৭ শতাংশে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

Recent Comments