শেয়ার বাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি তার উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন যন্ত্রপাতি কিনবে। রবিবার, ১৪ সেপ্টেম্বর, কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি যে যন্ত্রপাতি কিনবে তার মধ্যে রয়েছে: কেবিএ মেশিন (শীট ফিড অফসেট প্রিন্টিং মেশিন), রি-উইন্ডার মেশিন, ফোল্ডিং গ্লুইং মেশিন, ডাই কাটিং মেশিন, ফয়েল স্ট্যাম্পিং মেশিন, সিঙ্গেল কালার প্রিন্টিং মেশিন, ফোল্ডিং মেশিন এবং সেলাই মেশিন।
নতুন যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে কোম্পানির প্যাকেজিং ম্যাটেরিয়ালস উৎপাদন যেমন কার্টুন বক্স, বিভিন্ন আকারের উপকরণ কাটার এবং রি-উইন্ডিং বড় মাস্টার রোলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে কোম্পানির রাজস্ব ও মুনাফার ওপর ইতিবাচক প্রভাব পড়ার আশা করা হচ্ছে।


