Sunday, May 31, 2026
Home কর্পোরেট শাহজালাল ইসলামী ব্যাংকের অনুদান পেল গ্রিন ভ্যালী ওল্ড এজ হোম ও অরফানেজ

শাহজালাল ইসলামী ব্যাংকের অনুদান পেল গ্রিন ভ্যালী ওল্ড এজ হোম ও অরফানেজ

নাটোরে নির্মাণাধীন গ্রিন ভ্যালী ওল্ড এজ হোম এন্ড অরফানেজকে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর অংশ হিসেবে ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ অনুদানের চেক গ্রিন ভ্যালী ওল্ড এজ হোম এন্ড অরফানেজ-এর সভাপতি মো. আলমগীর কবীর-এর হাতে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, এসএভিপি মো. জাকির হোসেন এবং জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। নাটোরের লালপুরে দুই একর জমির ওপর নির্মাণাধীন এই কেন্দ্রটি শুধু বৃদ্ধ ও অসহায় শিশুদের জন্য আশ্রয়স্থলই হবে না, বরং একটি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র হিসেবেও কার্যকর হবে। এখানে বৃদ্ধরা শিশুদের প্রতি যত্ন এবং শিক্ষা প্রদানের পাশাপাশি বিভিন্ন দক্ষতায় প্রশিক্ষণ দেবেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের সমাজে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। শাহজালাল ইসলামী ব্যাংকের এই অনুদান সমাজের ক্ষুদ্র ও অসহায় মানুষের কল্যাণে ব্যাংকের সমবায়মূলক ভূমিকা প্রতিফলিত করছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এ অর্থ সহায়তার...

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। রোববার...

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

Recent Comments