Friday, May 1, 2026
Home পুঁজিবাজার শেয়ার কারসাজির দায়ে হিরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক-মন্ত্রণালয়ে চিঠি দেবে বিএসইসি

শেয়ার কারসাজির দায়ে হিরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক-মন্ত্রণালয়ে চিঠি দেবে বিএসইসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে বহুল আলোচিত-সমালোচিত বিনিয়োগকারী ও সরকারী কর্মকর্তা আবুল খায়ের হিরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে চিঠি দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৭২তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে, আবুল খায়ের হিরু অধিদপ্তরের একজন কর্মকর্তা। তার বিরুদ্ধে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার নিয়ে সংঘটিত কারসাজিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিএসইসির গঠিত তদন্ত কমিটি। এ অবস্থায় আবুল খায়ের ও তার সহযোগীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আলোচিত অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) এবং সরকারি কর্মচারি হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করার জন্য অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি পাঠাবে বিএসইসি।

একই শেয়ারের লেনদেন কারসাজিতে সংশ্লিষ্টতার থাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর জড়িত কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় আজকের সভায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের...

চতুর্থ প্রান্তিকে আদানি পাওয়ারের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ

বিদ্যুৎ চাহিদার প্রতিকূলতার মধ্যেও চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ। একই সঙ্গে ২০২৫-২৬...

লিগ্যাসি ফুটওয়্যারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার  (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের...

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের...

Recent Comments