Friday, May 1, 2026
Home পুঁজিবাজার ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল ইস্টার্ণ হাউজিং

২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল ইস্টার্ণ হাউজিং

শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ হাউজিং লিমিটেড তার ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি আয়ের (EPS) পরিমাণ দাঁড়িয়েছে ৮ টাকা ২৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ৬ টাকা ০৪ পয়সার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। একই সঙ্গে, কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (NAV) ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত সময়ে ৮৯ টাকা ৯৯ পয়সা ধরা হয়েছে, যেখানে আগের বছর এটি ছিল ৮৩ টাকা ৬২ পয়সা।

ইস্টার্ণ হাউজিং এ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ অক্টোবর সকাল ১০:৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণকারীদের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের...

চতুর্থ প্রান্তিকে আদানি পাওয়ারের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ

বিদ্যুৎ চাহিদার প্রতিকূলতার মধ্যেও চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ। একই সঙ্গে ২০২৫-২৬...

লিগ্যাসি ফুটওয়্যারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার  (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের...

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের...

Recent Comments