Saturday, July 25, 2026
Home জাতীয় শেখ হাসিনার মতো একনায়ক আর তৈরি হবে না : সারজিস আলম

শেখ হাসিনার মতো একনায়ক আর তৈরি হবে না : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের রাজনীতিতে নতুন সংস্কৃতি গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলের উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, হুমকি ও অপকর্মের কারণে জনগণ আবারও রাজনৈতিক দলগুলোর ওপর থেকে আস্থা হারাতে বসেছে। এই অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি ঘোষণা দেন—“বাংলাদেশে শেখ হাসিনার মতো আর কোনো একনায়ক তৈরি হতে দেওয়া হবে না।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত এনসিপির জেলা শাখার কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার বিষয় ছিল ‘বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান।’

সারজিস আলম অভিযোগ করেন, এনসিপির নতুন কর্মীদের বিএনপি নেতাকর্মীরা হুমকি দিচ্ছে। বিশেষ করে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম সম্প্রতি দলের প্রধান সমন্বয়কারীর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়েছেন। তিনি বলেন, “এ ধরনের আচরণ দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভয়ংকর।”

তিনি ছাত্র রাজনীতির নাম করে স্কুল-কলেজে সংগঠন গঠনেরও সমালোচনা করেন। আলমের দাবি, শেখ হাসিনা ও ছাত্রলীগ যে কাজ পারেনি, বিএনপির ছাত্রদল তা শুরু করেছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।

তিনি স্পষ্ট করে জানান, এনসিপি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। ভালো কাজ করলে যে কোনো দলকে সম্মান জানানো হবে। কিন্তু অনিয়ম হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। নিয়োগ পরীক্ষা স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, “যোগ্যরা টিকে না থাকলে দেশের পরিবর্তন সম্ভব নয়।”

শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই সুপারিশ প্রথা মেনে নেওয়া যাবে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান, যেন ভবিষ্যতে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো পরিস্থিতি ফিরে না আসে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

দুপুর ১টার মধ্যে সাত জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি...

Recent Comments