Thursday, July 16, 2026
Home জাতীয় ঢাকায় মার্কিন দূতাবাসের ভিসা বিষয়ে কড়া সতর্কবার্তা

ঢাকায় মার্কিন দূতাবাসের ভিসা বিষয়ে কড়া সতর্কবার্তা

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন রোধে কাজ করছে। যারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত, তাদের আজীবন ভিসা নিষিদ্ধের সম্মুখীন হতে হবে।

দূতাবাস আরও জানিয়েছে, কোনো দেশের নিরাপদ সীমান্ত না থাকলে সেই দেশ জাতি হিসেবে টিকে থাকতে পারবে না। তাই যারা ভিসা জালিয়াতি করে বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনতে বা আশ্রয় দিতে সাহায্য করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মার্কিন দূতাবাস বলেছে, অপরাধমূলক কার্যকলাপে যুক্ত থাকা ব্যক্তিরা—এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধ হলেও—আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারাতে পারেন। কনস্যুলার অফিসাররা আবেদনকারীর অপরাধমূলক রেকর্ড, অতীতের লঙ্ঘন বা গ্রেফতারের তথ্য যাচাই করতে পারেন।

দূতাবাসের পরামর্শ, ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সব তথ্য সঠিকভাবে জানাতে হবে। মিথ্যা তথ্য দিলে তা ভবিষ্যতে নিষেধাজ্ঞার কারণ হতে পারে।  মার্কিন দূতাবাসের বার্তা স্পষ্ট: ভিসা জালিয়াতি বা অনৈতিক অভিবাসন কার্যকলাপে যুক্ত হওয়া মানেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অধিকার হারানো। সতর্কতা অবলম্বন এবং আইন মেনে চলাই একমাত্র নিরাপদ উপায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments