Sunday, July 26, 2026
Home জাতীয় মালয়েশিয়ায় ১০৪ জন বাংলাদেশিসহ বিদেশির প্রবেশে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ায় ১০৪ জন বাংলাদেশিসহ বিদেশির প্রবেশে নিষেধাজ্ঞা

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) ১০৪ জন বিদেশিকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই যাত্রীদের দেশে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

একেপিএস-এর বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার (২৯ আগস্ট) বিমানবন্দরে চলমান কড়া পরিদর্শন ও স্ক্রিনিং প্রক্রিয়ায় এই যাত্রীদের শনাক্ত করা হয়। অধিকাংশ যাত্রী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে আসা ছিলেন। তবে কতজন বাংলাদেশি রয়েছে, তা নির্দিষ্ট করা হয়নি।

নিষিদ্ধ যাত্রীদের মধ্যে কেউ মালয়েশিয়ায় আসার উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি। কেউ বৈধ রিটার্ন টিকিট দেখাতে ব্যর্থ হয়েছেন, আবার কেউ থাকার সঠিক ব্যবস্থা উপস্থাপন করতে পারেননি। কিছু যাত্রীর প্রদত্ত কারণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের প্রবেশাধিকার প্রত্যাখ্যাত হয়।

একেপিএস আরও জানিয়েছে, পূর্বে প্রবেশাধিকার প্রত্যাখ্যাত হওয়া আরও ২৮৮ জন যাত্রী এখনও কেএলআইএতে অবস্থান করছেন এবং তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে। সংস্থাটি বলেছে, “মালয়েশিয়ার সীমান্ত নিরাপত্তা ও দেশের অখণ্ডতা নিশ্চিত করতে আমরা কঠোর পদক্ষেপ অব্যাহত রাখব। শুধুমাত্র নির্ধারিত শর্ত পূরণকারীদেরই দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments