Monday, May 25, 2026
Home অর্থ-বানিজ্য এবার বাড়ল আটা-ময়দা ও ডালের দাম

এবার বাড়ল আটা-ময়দা ও ডালের দাম

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজিতে আটা ও ময়দার দাম যথাক্রমে বেড়েছে ৮ টাকা ও ৫-১০ টাকা পর্যন্ত। আর মসুর ডালের দাম বেড়েছে ২৫ টাকা পর্যন্ত।

 বাজারে খোলা আটা এখন বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায় কেজিতে, যা আগে ছিল ৪০-৪২ টাকা। প্যাকেটজাত আটার দামও বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকায়। আর খোলা ময়দা এখন ৫৫ টাকায় বিক্রি হচ্ছে, আগে যা ছিল ৫০ টাকা। প্যাকেটজাত ময়দা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৩০ টাকা।
 
ব্যবসায়ীরা বলছেন, আটা ও ময়দার সরবরাহ কমায় দাম বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজারের মুদি দোকানি আবদুল্লাহ বলেন, ‘আটা ও ময়দার কিছুটা সরবরাহ ঘাটতি রয়েছে। নতুন প্যাকেটের স্টক এখনও তেমন একটা বাজারে আসেনি। ফলে দাম কিছুটা বেড়েছে। আমরা বাজার পরিস্থিতি অনুযায়ী বিক্রি করতে বাধ্য হচ্ছি।’
 
ডালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ছোট দানার মসুর কেজিতে বেড়েছে ২০-২৫ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। মোটা দানার মসুরও বেড়েছে ৫-১০ টাকা, এখন এটি বিক্রি হচ্ছে ১১০ টাকায়।
 
ব্যবসায়ীরা বলছেন, আমদানি কমায় বাজারে দাম বাড়ছে ডালের।  মুদি দোকানি কালাম বলেন, ‘ছোট দানার মসুর ডালের দাম বেড়েছে বেশি। মোটা দানার ডালের দামও বেড়েছে। ফলে আমাদেরও দাম বাড়াতে হচ্ছে। তবে ক্রেতাদের বোঝার চেষ্টা করছি।’
 
বাজারে দামে ঊর্ধ্বমুখিতার কারণে ক্রেতাদের খরচ বেড়েছে। মামুন নামে এক ক্রেতা বলেন, ‘আটা-ময়দা ও ডাল কিনতে এসে দেখি দাম অনেক বেড়ে গেছে। পরিবারে দৈনন্দিন খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।’
 
আরেক ক্রেতা নোমান জানান, ‘খোলা আটা ও ময়দা কিনতে এখন আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হচ্ছে। ঊর্ধ্বমুখী বাজারে নতুন করে চাপ বাড়ল। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করতে হবে। না হলে দাম কমবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments