সিলেটে ন্যাশন্যাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এনএলআই) এক গ্রাহকের ৫ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। এই উপলক্ষে সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমিতে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে গ্রাহকদের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট এরিয়া ইনচার্জ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. আবুল কাশেম, সহকারী এমডি বাহার উদ্দিন মজুমদার, এসভিপি মফিজুল ইসলাম ও তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে জিন্দাবাজার জোনের মনিটরিং ইনচার্জ এএসএম সাজ্জাদুর রহমান, গোয়ালা বাজার জোন প্রধান আব্দুল মমিন ও বালাগঞ্জ জোন প্রধান রুমা দর চৌধুরীও বক্তব্য রাখেন। এতে সিলেট জোনের প্রায় এক হাজার উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।


