Sunday, June 14, 2026
Home কর্পোরেট এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে সাউথইস্ট ব্যাংকের বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম

এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে সাউথইস্ট ব্যাংকের বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম

সাউথইস্ট  ব্যাংক পিএলসি দেশের এসএমই উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনী ক্ষমতা উন্নয়নের জন্য একটি মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এই প্রথম ব্যাচে ২৫ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। কার্যক্রমটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে, আন্তর্জাতিক সহায়ক সংস্থা সহযোগিতায় “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)” এর আওতায়।

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা ও প্রশিক্ষক বৃন্দও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীরা ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, ডিজিটাল মার্কেটিং এবং ঋণ প্রস্তাব প্রস্তুতকরণসহ বিভিন্ন ক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন। এছাড়া দেশের স্বনামধন্য ব্যবসায়ী ও অভিজ্ঞ প্রশিক্ষকরা উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত থাকবেন। ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে এসএমই খাতের উদ্ভাবনী শক্তি ও ব্যবসায়িক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে...

প্লাস্টিক সার্জনদের সংগঠনের শীর্ষ পদে ডা. নাসির উদ্দীন

সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির...

Recent Comments