Sunday, June 14, 2026
Home কর্পোরেট দেশের সেরা ১০ সাস্টেইনেবল ব্যাংকের মধ্যে ৪র্থ স্থানে এমটিবি

দেশের সেরা ১০ সাস্টেইনেবল ব্যাংকের মধ্যে ৪র্থ স্থানে এমটিবি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) আবারও দেশের শীর্ষ দশ সাস্টেইনেবল ব্যাংকের তালিকায় স্থান অর্জন করেছে। বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের কার্যক্রমের ভিত্তিতে প্রকাশিত তালিকায় এমটিবি চার নম্বরে অবস্থান করছে। এই স্বীকৃতি ব্যাংকের টেকসই ও দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রমের ফলাফল হিসেবে তুলে ধরা হচ্ছে।

রবিবার (২৪ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। একই দিন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘সাসটেইনেবল রেটিং রিকগনিশন অনুষ্ঠান’-এ এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ বাংলাদেশের গভর্নর ড. আহসান এইচ. মনসুরের কাছ থেকে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং এমটিবি’র সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান তাহমিনা জামান খান উপস্থিত ছিলেন।

এমটিবি’র প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের। এটি আমাদের ব্যাংকিং কার্যক্রমে পরিবেশ, সমাজ ও কর্পোরেট শাসনের (ESG) নীতি অন্তর্ভুক্ত করার ধারাবাহিক প্রচেষ্টার পরিচায়ক।” তিনি আরও যোগ করেন, এমটিবি সবুজ অর্থায়ন, জলবায়ু সহনশীলতা, আর্থিক অন্তর্ভুক্তি এবং এসডিজি অর্জনে সক্রিয়ভাবে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকটি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা চালিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments