Monday, May 25, 2026
Home কর্পোরেট আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে চবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে চবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এ স্লোগানকে সামনে রেখে গতকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য ড. মো. ইয়াহিয়া আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান। এ সময় ব্যাংকের ডিএমডি মো. ফজলুর রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবির ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক ড. মো. আকতার হোসেন, ড. মো. কামাল হোসেন ও ড. মো. আল আমিনসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments