Saturday, June 13, 2026
Home জাতীয় “চাকরি সামনেও করতে হবে, এক মাঘে শীত কাটে না,হুমকি দিলেন শেখ হাসিনা

“চাকরি সামনেও করতে হবে, এক মাঘে শীত কাটে না,হুমকি দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ২ জুলাই এই রায় ঘোষণা করে। অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায়ের পূর্ণাঙ্গ কপি গত রোববার প্রসিকিউশন প্রকাশ করে।

মামলায় শেখ হাসিনার সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার কেন্দ্রে ছিল তাদের কথোপকথনের একটি অডিও, যা গত বছরের অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এ অডিও ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হলে নিশ্চিত হয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি নয়।

রায়ে উল্লিখিত ওই কথোপকথনে শেখ হাসিনা বলেন, “চাকরি সামনেও করতে হবে, এক মাঘে শীত যায় না।” বুলবুল তার উত্তরে বলেন, “জ্বি নেত্রী, জ্বি আসসালামু আলাইকুম।” এছাড়া শেখ হাসিনা বলেন, “আমার তো সারা দেশে ২২৭টি মার্ডার কেস আছে, তোমরা তালিকা করো। অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়েছি।” এরপর তিনি বলেন, “সোয়াঁ ২০০ মামলা নিয়ে শাস্তি নেব, কিন্তু তার আগে হিসাব করে নেব।”

ট্রাইব্যুনাল উল্লেখ করেছে, হাসিনা কারও নাম উল্লেখ না করলেও মামলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়েছেন। প্রসিকিউটর তানভীর হাসান জোহার তদন্তে উঠে এসেছে, ‘এ টিম’ নামে একটি অনলাইন গ্রুপের মাধ্যমে গোপন সভা হতো, যেখানে উসকানিমূলক বক্তব্য দেওয়া হতো। এই ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে বিনাশ্রম কারাদণ্ড নিশ্চিত করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments