Sunday, June 14, 2026
Home জাতীয় ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা

১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী ১৭ আগস্ট থেকে দেশের ৫৫ লাখ পরিবারকে মাসে ৩০ কেজি চাল ১৫ টাকা কেজি দরে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১১ আগস্ট) মানিকগঞ্জ জেলা সার্কিট হাউসে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সভার বিবরণ তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।

খাদ্য উপদেষ্টা জানান, ১৪ আগস্ট বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শেষ হবে এবং এরপর ১৭ আগস্ট থেকে শুরু হবে খাদ্যবান্ধব কর্মসূচি। গত বছরের তুলনায় এবার উপকারভোগীর সংখ্যা ৫ লাখ বাড়িয়ে ৫৫ লাখ করা হয়েছে।

তিনি বলেন, এ বছর খাদ্যবান্ধব কর্মসূচি ছয় মাস চলবে। প্রথম ধাপে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস এবং দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারি ও মার্চ দুই মাস চাল বিতরণ করা হবে। ডিসেম্বর ও জানুয়ারিতে এ কর্মসূচি স্থগিত থাকবে।

খাদ্য উপদেষ্টা জানান, এ কর্মসূচির আওতায় ১০ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। উপকারভোগীদের মধ্যে যাতে সঠিকভাবে চাল পৌঁছে যায়, তা নিয়মিত মনিটরিং করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন।

তিনি আরও জানান, বর্তমানে দেশে ২১ লাখ ৭৯ হাজার ৬৩৩ মেট্রিক টন খাদ্য মজুত রয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সরকারের নির্ধারিত নিরাপত্তামূলক মজুত প্রয়োজন ১৩ লাখ মেট্রিক টন, তাই মজুত পরিস্থিতি সন্তোষজনক। সম্ভাব্য বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সভায় জানানো হয়, মানিকগঞ্জ জেলার ২৫ শতাংশ চরাঞ্চল এবং ৬৫ শতাংশ জমি নিঁচু হওয়ায় বন্যার ঝুঁকি বেশি। এ জেলায় সরু চাল, বাদাম, গাজরসহ বিভিন্ন সবজি বেশি উৎপাদন হয়।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবির, আরসি ফুড ঢাকা, মানিকগঞ্জ জেলার ডিসি ফুড ও কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্লাস্টিক সার্জনদের সংগঠনের শীর্ষ পদে ডা. নাসির উদ্দীন

সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির...

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

Recent Comments