Wednesday, June 24, 2026
Home কর্পোরেট ট্রান্সকম ইলেকট্রনিক্স ও বাংলাদেশ ল্যাম্পসের সঙ্গে ইবিএলের পে-রোল চুক্তি স্বাক্ষরিত

ট্রান্সকম ইলেকট্রনিক্স ও বাংলাদেশ ল্যাম্পসের সঙ্গে ইবিএলের পে-রোল চুক্তি স্বাক্ষরিত

ট্রান্সকম ইলেকট্রনিক্স ও বাংলাদেশ ল্যাম্পস-এর কর্মীরা এখন থেকে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) পূর্ণাঙ্গ পে-রোল ব্যাংকিং সুবিধার আওতায় আসছেন। প্রতিষ্ঠান দুটির সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

চুক্তি অনুযায়ী, ইবিএল ট্রান্সকম ইলেকট্রনিক্স ও বাংলাদেশ ল্যাম্পস-এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্যালারি অ্যাকাউন্ট পরিচালনার পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড সুবিধা, পার্সোনাল লোন, স্কাইব্যাংকিং এবং ইবিএল কানেক্ট ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আধুনিক ব্যাংকিং সুবিধা প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার গুলশানে অবস্থিত ইবিএলের প্রধান কার্যালয়ে। এতে ইস্টার্ন ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার। অন্যদিকে, ট্রান্সকম ইলেকট্রনিক্স ও বাংলাদেশ ল্যাম্পস-এর পক্ষে স্বাক্ষর করেন প্রধান আর্থিক কর্মকর্তা রুহুল আমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিক্স-এর হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মোহেদী হাসান বনি খান এবং ইবিএলের হেড অব পে-রোল ব্যাংকিং তৃষা তাকলিমাসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের কর্মীরা আরও সহজে ও নিরাপদে তাদের আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন। একইসঙ্গে তারা পাবে ইবিএলের বিভিন্ন গ্রাহকবান্ধব অফার ও সেবা। ইবিএল মনে করছে, এই উদ্যোগ কর্মীদের আর্থিক স্বাচ্ছন্দ্য ও জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মাস্টারকার্ড বাংলাদেশ ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড। এ উপলক্ষে গতকাল এক...

চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি চারটি হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বেস্ট...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে...

Recent Comments