Sunday, June 14, 2026
Home জাতীয় আতিকের সান্নিধ্যে সাচ্চুর নজিরবিহীন টেন্ডারবাজি

আতিকের সান্নিধ্যে সাচ্চুর নজিরবিহীন টেন্ডারবাজি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) টেন্ডারবাজির আখড়া হয়ে ওঠে সাবেক মেয়র আতিকুল ইসলামের সময়কালে। এই সময়ে তার ঘনিষ্ঠ সহযোগী গাজী মেজবাউল হোসেন সাচ্চু অবৈধ উপায়ে কোটি টাকার সম্পদের মালিক বনে যান।

একসময় নিষ্ক্রিয় অবস্থায় থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাচ্চু, দলের অভ্যন্তরে প্রভাব বাড়িয়ে নেন এবং টেন্ডারবাজির জোরে অর্থবিত্ত গড়ে তোলেন। ক্ষমতার প্রভাবে তিনি মহাখালী বাস টার্মিনালের ইজারা বকেয়া রেখেই কয়েকবার নবায়ন করেন, যা নজিরবিহীন ঘটনা। তথ্য অনুযায়ী, তিনি প্রায় ১ কোটি ৭৩ লাখ টাকা বকেয়া রেখে ফের ইজারা পান, যা ডিএনসিসি’র নিয়ম বহির্ভূত।

এই অনিয়ম ও দুর্নীতির টাকায় সাচ্চু নিউইয়র্কের লং আইল্যান্ডের অভিজাত ফ্লোরাল পার্ক এলাকায় ৭ লাখ ৬৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা) স্ত্রীর নামে বাড়ি কিনেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে এই সম্পদ রেজিস্ট্রি হয়।

তবে এখানেই শেষ নয়। জানা গেছে, আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী নেতাদের সহায়তায় হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেন তিনি। ২০২৩ সালে দলীয় সভাপতির দায়িত্ব পাওয়ার পর তার সম্পদের পরিমাণ বহুগুণে বেড়ে যায়।

সিটি করপোরেশনে অস্ত্রের ভয় দেখিয়ে একক টেন্ডার বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সাচ্চুর বিরুদ্ধে। সরকারের পতনের পর তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে বসতি গড়েছেন। দলীয় নেতারাই এখন প্রশ্ন তুলছেন—সাচ্চুর মতো দুর্বৃত্তদের ছত্রছায়া না থাকলে আওয়ামী লীগ এতটা জনবিচ্ছিন্ন হতো না।

বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিদেশে পাচার হওয়া সম্পদ আর ফিরিয়ে আনা সম্ভব হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments