Friday, April 17, 2026
Home অর্থ-বানিজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দিনের আলোচনা শেষে বাণিজ্য উপদেষ্টা বললেন, ‘আমরা অগ্রসর হচ্ছি’

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দিনের আলোচনা শেষে বাণিজ্য উপদেষ্টা বললেন, ‘আমরা অগ্রসর হচ্ছি’

বাংলাদেশি পণ্যে আরোপ করা পাল্টা শুল্কের হার কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে বাংলাদেশ দলের তৃতীয় দফার প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ৭টায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রথম দিনের আলোচনা শেষ হলো। এ ধরনের ক্ষেত্রে এত ত্বরিত ফল আসে না। তবে যেসব বিষয় ও শর্ত ছিল, এইটুকু বলতে পারি যে, সেগুলো নিষ্পত্তির বিষয়ে আমরা অগ্রসর হচ্ছি।’

বৈঠক সূত্রে জানা গেছে, আগের দুই দফা বৈঠকে যেসব অমীমাংসিত বিষয় ছিল, সেগুলোতে একমত হয়েছে উভয় দেশ। কোন দেশকে যুক্তরাষ্ট্র কী সুবিধা দিয়েছে, আলোচনায় তা উত্থাপন করেছে বাংলাদেশ। চূড়ান্ত ফয়সালা শেষ দিনই হবে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের তৃতীয় দফার প্রথম দিনের আলোচনা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআরের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় তৃতীয় দফার প্রথম দিনের আলোচনা শুরু হয়। আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিন দিনব্যাপী এই আলোচনা ৩১ জুলাই শেষ হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত আলোচনায় যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিতে বাংলাদেশ এই দফার আলোচনায় ইতিবাচক ফলাফল আশা করছে।

বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ১ আগস্ট এ শুল্ক কার্যকর হওয়ার কথা। দেশটিতে বাংলাদেশের রপ্তানিকারকেরা বর্তমানে ১৫ শতাংশ শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করেন, নতুন হার কার্যকর হলে তা ৫০ শতাংশ দাঁড়াবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেশিরভাগ সবজির কেজি ৮০ টাকার ওপরে, কমছে মুরগির দাম

রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে প্রায় সব ধরনের সবজির দাম এখন ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম...

আজ মধ্যরাতে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে ১৮ এপ্রিল থে‌কে শুরু হ‌চ্ছে হজ ফ্লাইট। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক...

জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার:বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশে এপ্রিল ও মে মাসের জন্য জ্বালানি পূর্ণ মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি...

নোয়াখালীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম জোরদারে নোয়াখালীতে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি আয়োজিত...

Recent Comments