Sunday, July 26, 2026
Home পুঁজিবাজার কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) পরিচালনা পর্ষদের সভায় অনুমোদনের পর এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্যমতে, এপ্রিল থেকে জুন ২০২৫ সময়কালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৩ পয়সা (রিস্টেটেড)। ফলে বছরের একই প্রান্তিকের তুলনায় আয় কমেছে ১২ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের সমন্বিত শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৭১ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৯০ পয়সা (রিস্টেটেড)।

এছাড়া, জানুয়ারি-জুন ২০২৫ মেয়াদে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ (OCFPS) ছিল ৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১৩ পয়সা। ৩০ জুন, ২০২৫ পর্যন্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৫ পয়সা।

আয়ের নিম্নগতি সত্ত্বেও কোম্পানিটি মূলধন ও সম্পদ কাঠামোতে স্থিতিশীল রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments