অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা নিয়ে এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল শাখা এখন নতুন ঠিকানায় বিটিআই ল্যান্ডমার্ক ১৬, গুলশান এভিনিউ, ঢাকা। ব্যাংকের চেয়ারম্যান জনাব ইকবাল আহমেদ ওবিই ডিবিএ আজ রবিবার (২৭ জুলাই ২০২৫) নতুন ঠিকানায় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেনে।
এসময় তিনি বলেন, অত্র স্থানান্তর শুধুই একটি নতুন ঠিকানায় যাওয়া নয়- এটি একটি নতুন সম্ভবনার দুয়ার উন্মোচন। অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবায় তিনি সকলকে স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান জনাব এ কে এম মিজানুর রহমান এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব শেখ মোঃ সেলিম, স্বতন্ত্র পরিচালকবৃন্দ ফেরদৌস আরা বেগম, জনাব এস কে মতিউর রহমান, ব্যবস্থানা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রিয়াজ খান এবং ব্যাংকের সাবেক উপদেষ্ঠা জনাব ইকবাল উ আহমেদসহ উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং সম্মনিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।


