Wednesday, June 3, 2026
Home জাতীয় নির্বাচনে এআই সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন সিইসি

নির্বাচনে এআই সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে ‘অস্ত্রের চেয়েও ভয়াবহ’ হুমকি হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৬ জুলাই) খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। তিনি জানান, “ভবিষ্যতের নির্বাচন শুধু সশরীরেই নয়, ভার্চুয়াল জগতে প্রভাবিত করার আশঙ্কাও থেকে যায়। এআই এমন এক আধুনিক হুমকি, যা বিভ্রান্তি, গুজব ও ভুয়া তথ্য ছড়িয়ে ভোটারদের মতামত প্রভাবিত করতে পারে।”

সিইসি বলেন, “নির্বাচনে ভোটারদের আস্থা পুনরুদ্ধার করাই কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ লক্ষ্য।” তিনি জানান, নির্বাচন সামনে রেখে সারাদেশে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান জোরদার করা হবে।

তিনি আরও বলেন, “আমরা কোনো গোপন কার্যক্রমে বিশ্বাস করি না। দিনের আলোতেই সব কর্মকাণ্ড পরিচালনা করব, যাতে জনগণের মধ্যে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।”

সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও এতে অংশ নেন।

সিইসি আশাবাদ ব্যক্ত করেন, “আমরা জাতিকে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments