Thursday, June 4, 2026
Home জাতীয় গোপালগঞ্জে গুলিবিদ্ধ অটোরিকশাচালকের মৃত্যু

গোপালগঞ্জে গুলিবিদ্ধ অটোরিকশাচালকের মৃত্যু

গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতায় গুলিবিদ্ধ অটোরিকশাচালক রমজান মুন্সি (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রমজান মুন্সি গোপালগঞ্জ সদর উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।

তার ভাই ইমরান মুন্সি জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে রমজান অটোরিকশা নিয়ে চৌরঙ্গী কোর্ট এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হন। গুলি তার ডান হাতের কব্জির ওপর ও বগলে লাগে এবং শরীরেই থেকে যায়। দ্রুত তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রমজান মুন্সির মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এদিকে, গোপালগঞ্জে সংঘর্ষ-পূর্ববর্তী পরিস্থিতির পর থেকে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। জননিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত চলা কারফিউ সাময়িকভাবে শিথিল করা হয়। তবে দুপুর ২টা থেকে আবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তা পুনর্বহাল করা হয়েছে। কারফিউ বাড়ানো হবে কিনা, তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে। সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আরও ২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে মোট আটক বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে।

উল্লেখ্য, বুধবার এনসিপির পদযাত্রা কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহত হন। নিহতরা হলেন—দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল এবং ইমন তালুকদার। রমজান মুন্সির মৃত্যুর মধ্য দিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাতে আরও বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রী সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট...

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল...

বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা...

আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন

দেশব্যাপী আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ঢাকার আশুলিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) ২৩৬তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় গ্রাহক, উদ্যোক্তা...

Recent Comments