Saturday, June 13, 2026
Home জাতীয় সাহসী ও জরুরি সংস্কার অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে: বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

সাহসী ও জরুরি সংস্কার অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে: বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বলেছেন, বাংলাদেশের সাহসী ও জরুরী সংস্কার অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে। বুধবার বাংলাদেশে প্রথম সরকারি সফর শেষে এ কথা বলেন তিনি।

জুট আরও বলেন, বিশ্বব্যাংকের উন্নয়ন অগ্রাধিকার পূরণে সহায়তা করার এবং বাংলাদেশের জনগণকে সহায়তা করার অব্যাহত থাকবে। জুট অন্তবর্তীকালীন সরকারের  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতার ভিত্তি তৈরি এবং সরকারি প্রতিষ্ঠানগুলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির জন্য প্রয়োাজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার হাতে নেওয়ায়  সরকারের প্রশংসা করেছেন। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে জুট বাংলাদেশে চলমান এবং পরিকল্পিত বিশ্বব্যাংক সহায়তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। দেশের জরুর প্রয়োজনের প্রতি সাড়া দিয়ে বিশ্বব্যাংক গত অর্থবছরে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন এবং সামাজিক সুরক্ষা সহ প্রয়েজনীয় পরিষেবা উন্নত করতে অবকাঠামো এবং পরিবেশগত টেকসইতা বৃদ্ধি করতে এবং আর্থিক ও সরকারি খাতের সংস্কারকে সমর্থন করার জন্য ৩ বিলিয়ন ডলারেরও বেশি প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান।

তিনি বলেন, আমি বাংলাদেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যেখানে জনগণ, বিশেষ করে তরুণরা একটি উন্নত ভবিষ্যতের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে সাহায্য করেছে এবং আমরা দেশকে অর্থনৈতিক ও জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরিতে, বেসরকারি বিনিয়োগকে সক্রিয় করতে এবং অর্থপূর্ণ কাজের সুযোগ তৈরিতে সহায়তা করে যাব।

সফরকালে জুট  অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূতসহ পাশাপাশি অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments