Saturday, June 13, 2026
Home কর্পোরেট কর্পোরেট ক্লায়েন্টদের নিয়ে প্রাইম ব্যাংকের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্পোরেট ক্লায়েন্টদের নিয়ে প্রাইম ব্যাংকের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক সম্প্রতি তার কর্পোরেট ব্যাংকিং গ্রাহকদের সঙ্গে একটি দিনব্যাপী এনগেজমেন্ট সেশনের আয়োজন করে। রাজধানীতে আয়োজিত এই আয়োজনে ব্যাংক ও কর্পোরেট ক্লায়েন্টদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়িক চাহিদা মূল্যায়ন ও যৌথভাবে এগিয়ে যাওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ। তিনি কর্পোরেট গ্রাহকদের মতামত শোনেন এবং ব্যাংকের পক্ষ থেকে তাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস এ. মুহাইমিন। তারা কর্পোরেট ব্যাংকিংয়ের ভবিষ্যৎ কৌশল, ডিজিটাল সল্যুশন এবং খাতভিত্তিক সাপোর্ট প্রসঙ্গে বক্তব্য রাখেন।

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাসরুর রিয়াজ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।

গ্রাহকদের মতামত, আলোচনার মধ্য দিয়ে আয়োজনটি প্রাইম ব্যাংক ও কর্পোরেট সেক্টরের মধ্যে আরও কার্যকর ও টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়:কক্সবাজারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটের পর এখন পর্যন্ত নিত্যপণ্যের দাম বাড়েনি। মানুষদের ভালো রাখার জন্য ৬০ পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে। বিরোধীদলের উদ্দেশ্য...

ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ডিজিটাল প্লাটফর্মে...

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রচণ্ড বৃষ্টির মধ্যে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে সরকারপ্রধান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান...

Recent Comments