Sunday, June 14, 2026
Home কর্পোরেট শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লাফার্জহোলসিমের ২ কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লাফার্জহোলসিমের ২ কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী বার্ষিক লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ হারে মঙ্গলবার (৮ জুলাই) এই টাকা দেওয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই) লাফার্জহোলসিম বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। লাফার্জহোলসিমের পক্ষে কোম্পানিটির হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর এ. কে. এম. আতিকুর রহমান এবং বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নীল সেভিও আজাভেদো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে এই চেক হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ মুনির হোসেন খান এবং লাফার্জহোলসিমের জেনারেল ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) সরকার শোয়েব আহমেদ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে...

প্লাস্টিক সার্জনদের সংগঠনের শীর্ষ পদে ডা. নাসির উদ্দীন

সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির...

Recent Comments