Sunday, June 14, 2026
Home অর্থ-বানিজ্য ২১ বছর বয়সেই মিলবে স্টার্টআপ ঋণ

২১ বছর বয়সেই মিলবে স্টার্টআপ ঋণ

প্রথম বারের মতো স্টার্টআপ খাতে ব্যাংক ঋণ ও ইক্যুইটি বিনিয়োগের জন্য একটি বিস্তৃত নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যেকোনো নাগরিক ২১ বছর বয়স পূর্ণ হলেই বাণিজ্যিক ব্যাংক থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে স্টার্টআপ ঋণ নিতে পারবেন।

নতুন নির্দেশনায় স্টার্টআপে অর্থায়নের নিয়ম-কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়েছে। আগে স্টার্টআপ ঋণের সর্বোচ্চ সীমা ছিল ১ কোটি টাকা; এখন তা সর্বোচ্চ ৮ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। উদ্যোক্তার কার্যক্রমের ধরন ও মেয়াদের ওপর ভিত্তি করে ঋণের পরিমাণ নির্ধারিত হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ২১ বছর পূর্ণ হলেই একজন বাংলাদেশি নাগরিক স্টার্টআপ লোনের জন্য যোগ্য বিবেচিত হবেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ থেকে পুনঃ অর্থায়নের সুবিধা পাবে। এই তহবিল থেকে প্রাপ্ত ঋণের সুদহার গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৪ শতাংশ হবে, যা ত্রৈমাসিক ভিত্তিতে আরোপযোগ্য।

নতুন নীতিমালায় শুধু ঋণ নয়, ইকুইটি বিনিয়োগের ব্যবস্থাও রাখা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, প্রতিটি তফসিলি ব্যাংক নিজস্ব ‘স্টার্টআপ ফান্ড’ থেকে উদ্যোক্তাদের ইকুইটি বিনিয়োগ সুবিধা দিতে পারবে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠনের উদ্যোগ নিচ্ছে।

এই কোম্পানির মাধ্যমে ব্যাংকগুলো তাদের ফান্ডের টাকা সরাসরি স্টার্টআপ প্রতিষ্ঠানে ইকুইটি হিসেবে বিনিয়োগ করতে পারবে। পরবর্তী সময়ে কোম্পানির কাঠামো, পরিচালনা পদ্ধতি ইত্যাদি নিয়ে আলাদা নির্দেশনা আসবে।

যেসব স্টার্টআপ ইতিমধ্যে নিবন্ধিত এবং ১২ বছরের কম সময় ধরে কার্যক্রম চালিয়ে আসছে, তারাও এই অর্থায়নের আওতায় আসবে। তবে এখন থেকে ব্যাংকের নিজস্ব স্টার্টআপ ফান্ড থেকে নতুন কোনো ঋণ/বিনিয়োগ বিতরণ করা যাবে না। শুধু ইতিমধ্যে অনুমোদিত ঋণ/বিনিয়োগের অর্থ ছাড় করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments