Saturday, June 27, 2026
Home অর্থ-বানিজ্য হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি

হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) একদিনে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। ৫৫টি ভারতীয় ট্রাকে ১৬ লক্ষ ৪১ হাজার ৩০০ কেজি পেঁয়াজ আমদানি হয়েছে। এতে চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় একদিনের ব্যবধানে খুচরা ও পাইকারী পর্যায়ে কেজি ৪ থেকে ৫ টাকা দাম কমেছে। সেই সঙ্গে দেশীয় পেঁয়াজের দামও কেজিতে ১০ টাকা কমেছে। দাম কমায় খুশী নিম্ন আয়ের মানুষ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) হিলির খুচরা বাজার ঘুরে দেখা যায়, একদিন আগেও যে ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজ কেজিতে ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছিল। তা এখন কেজিতে ৫ টাকা কমে ৪৮ টাকা থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে এবং নাসিক জাতের পেঁয়াজ ৬০ টাকা থেকে ৪ টাকা কমে ৫৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও দেশি পেঁয়াজ ৯৫ টাকা থেকে ১০ টাকা কমে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা মোকারম হোসেন জানান, পাইকারী পর্যায়ে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজের দাম ৫ টাকা কমেছে এবং দেশি পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে। ফলে আমরাও কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, গড়ে প্রতিদিন যেখানে ২৫টি থেকে ৩০টি ভারতীয় ট্রাকে ৭শ’ থেকে ১ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হতো। সেখানে বৃহস্পতিবার ৫৫টি ভারতীয় ট্রাকে ১ হাজার ৬শ’ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

Recent Comments