Tuesday, June 16, 2026
Home পুঁজিবাজার আইপিও ৬ মাসে শেষ করা হবে : ডিএসই চেয়ারম্যান

আইপিও ৬ মাসে শেষ করা হবে : ডিএসই চেয়ারম্যান

আগামীতে ছয় মাসের কম সময়ের মধ‍্যে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বলেন, ‘‘বাজারে দীর্ঘদিন ধরে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিয়ে সমালোচনা আছে। আমরা আইপিও প্রক্রিয়া ডিজিটালাইজড করতে কাজ করছি। আশা করছি, আগামীতে আইপিও প্রক্রিয়া শেষ হতে কম সময় লাগবে।’’

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেটের সম্প্রসারণ : টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি কাঠামো’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ, অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ কুতুব,  ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিএসই চেয়ারম্যান হাবিবুর রহমান, আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক আবুল কালাম, বাংলাদেশ ব্যাংকের পুঁজিবাজার ডেস্কের পরিচালক ইস্তেকবাল, এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, বিএমবিএর সাবেক সভাপতি মোহাম্মদ হাফিজ বক্তব্য রাখেন।

মূল প্রবন্ধে মাজেদা খাতুন ব্যাখ্যা করেন কীভাবে পুঁজিবাজারের সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি টেকসই হতে পারে। এ সম্প্রসারণ পরিমানগত এর পাশাপাশি গুণগত পরিবর্তন প্রয়োজন।  তিনি বলেন দেশের পুঁজিবাজার উন্নয়নে  কোটি টাকা আর্থিক সহায়তার তুলনায় নীতিগত সহায়তা প্রদান অধিক গুরুত্বপূর্ণ। পুঁজিবাজার সম্প্রসারণের লক্ষ্যে সরকারী ও বেসরকারী সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণসহ বক্তব্য প্রদান করেন।  তিনি আরও বলেন, “বিনিয়োগ ঝুঁকি নিরসনের জন্য বাজারে পণ্য বৈচিত্র্য নিশ্চিত করা জরুরি। এলক্ষ্যে, ইস্যুয়ার কোম্পানিসমূহকে বিভিন্ন নীতিগত সহায়তা  প্রদান ও ঘন ঘন রেগুলেসন পরিবর্তন না করা আবশ্যক।” তিনি উল্লেখ করেন, মার্চেন্ট ব্যাংকসমূহ পণ্য/সেবা বৈচিত্র্যকরণ ও আওতা বৃদ্ধিকরণে অঙ্গীকারবদ্ধ।

ডিএসই চেয়ারম্যান বলেন, ‘‘বিএসইসি লিস্টিংয়ের কাজ স্টক এক্সচেঞ্জের কাছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে আইপিও প্রক্রিয়া দীর্ঘায়িত করার সমস‍্যার সমাধান করা হবে। গত এক বছরে কোনো আইপিও আসেনি। নতুন নতুন আইপিও আনা বিএসইসির কাজ না। এ দায়িত্ব মার্চেন্ট ব‍্যাংকারদের। আমাদের অবশ্যই আনেক সমস্যা রয়েছে। ওই সব সমস্যা থাকার মধ্যেও আমাদের পুঁজিবাজারে স্কয়ার, এসিআই, অ্যাপেক্স, গ্রমীণফোন, রবি, ওয়ালটন এসেছে। তাহলে এখন কেন আইপিও আসছে না?’’

মমিনুল ইসলাম বলেন, ‘‘পুঁজিবাদের শ্রেষ্ঠ আবিষ্কার শেয়ারবাজার। তবে আমাদের দেশে গত ১৫ বছরের অনিয়ম, অবস্থাপনা ও দুর্নীতি পুঁজিবাজারকে ভীষণভাবে সংকুচিত করে রেখেছে, পঙ্গু করে রেখেছে। আমরা এখন এমন একটা অবস্থানে এসে পৌঁছেছি, যেখান থেকে উত্তোরণের জন্য আমরা যে চেষ্টাগুলো করছি; তা দৃশ্যমান হতে সময় লাগছে। পরিস্থিতিটা এতাই খারাপ ছিল। তবে পরিবর্তনের একটি ধরা তৈরি হয়েছে। যেখানে সরকার পুঁজিবাজারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রেগুলেটরও মার্কেটের সঙ্গে অনেক বেশি ইন্টারোগেশন করছে। সুতরাং আমি আশাবাদী। আমরা শেয়ার বাই-ব্যাকের বিষয়ে রেগুলেটরের সঙ্গে কাজ করছি। আমরা আশা করছি, শিগগিরই আপনাদের ভালো খরব দিতে পারব।’’

ডিএসইর চেয়ারম্যান বলেন, ‘‘এবারের বাজেটে সরকার পুঁজিবাজারে যেসব ইনসেন্টিভ দিয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। এ সরকার পুঁজিবাজারকে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, তা ইতোপূর্বে দেখা যায়নি। তবে সরকার চাইলে মার্কেট মেকারের ভূমিকায় কাজ করতে পারে। যেমন- রাষ্ট্রীয় মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে ৬ মাসের মধ্যে শেয়ার ছেড়ে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দিতে পারে। এছাড়া বাংলাদেশ বিমান, সাধারণ বীমা, জীবন বীমা এসব কোম্পানিকে কীভাবে পুঁজিবাজারে আনা যায়], সেটা নিয়ে কাজ করতে পারে। এছাড়া সড়ক, ফ্লাইওভার, ব্রিজ ও এক্সপ্রেসওয়ের টোল কালেকশন ডিজিটালাইজড ও সিকিউরিটাইজ করে কীভাবে ফান্ড সংগ্রহ করা যায়, সেই বিষয়ে সরকার ভাবতে পারে।’’

অনুষ্ঠানে এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, কোনো কোম্পানি সামাজিক দায়বদ্ধতা থেকে পুঁজিবাজারে আসবে না। বাজারে আসার ঝুঁকি এবং প্রণোদনা বিশ্লেষণ করে তা লাভজনক মনে করলেই কোম্পানিগুলো বাজারে আসতে আগ্রহী হবে।

তিনি বলেন, বাংলাদেশে আইপিও অনুমোদন পেতে ২-৩ বছর সময় লাগে। কিন্তু ভারতে লাগে ৬ মাস। তাই আমাদেরকে আইপিও প্রক্রিয়া সহজ করে সময় কমিয়ে আনতে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments