Monday, April 20, 2026
Home পুঁজিবাজার বার্জার পেইন্টসের লভ্যাংশ ঘোষণা

বার্জার পেইন্টসের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। অর্থাৎ, প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ৫২ টাকা ৫০ পয়সা করে নগদ পাবে।

কোম্পানির পরিচালনা পর্ষদের ৩০ জুন, সোমবার অনুষ্ঠিত বৈঠকে ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগের বছর কোম্পানিটি ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৭২ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের ৬৯ টাকা ৯২ পয়সার তুলনায় কিছুটা বেশি। তবে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো (OCFPS) কমে দাঁড়িয়েছে ৫৮ টাকা ৯৪ পয়সা, যা আগের বছর ছিল ১৩৯ টাকা ৬৪ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৩৩৩ টাকা ৪২ পয়সা।

আগামী ২৫ আগস্ট সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুলাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে একটি সেমিনার আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে...

ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপরিচিত ব্র্যান্ড ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ...

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছে এসবিএম ব্যাংক পিএলসি। সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ...

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২০...

Recent Comments