Sunday, June 14, 2026
Home অর্থ-বানিজ্য সবজির দাম চড়া, মুরগিতে স্বস্তি

সবজির দাম চড়া, মুরগিতে স্বস্তি

বাজারে সরবরাহ কমে যাওয়ায় ঈদের পর রাজধানীর বাজারে বেশ কয়েকটির সবজির দাম বেড়েছে। তবে মুরগির দামে স্বস্তি ফিরেছে।  শুক্রবার (১৩ জুন) রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি করলা ৮০ থেকে ১০০, ঢেঁড়স ২০ থেকে ৩০, কাঁকরোল ৬০ থেকে ৭০, পটল ৪০ থেকে ৫০, বেগুন ৮০, চিচিঙ্গা ৫০, মুলা ৩০, ধুন্দুল ৫০ থেকে ৬০, পেঁপে ৪০ থেকে ৫০, লাউ ৫০ থেকে ৬০, চাল কুমড়া ৫০ থেকে ৬০, কচুর মুখি ৭০ থেকে ৮০, ঝিঙে ৬০, শসা ৮০, টমেটো ১০০, গাজর ২০০, কাঁচামরিচ ৬০ থেকে ৮০, বরবটি ৫০, ধনিয়া পাতা প্রতি কেজি ৮০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।

এদিকে বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ কমে যাওয়ায় বাজারে কমেছে সবজির দাম। সবজি কিনতে আসা একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদের পর সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ঈদের আগে যে টমেটো ৫০ থেকে ৬০ টাকায় কিনেছি, আজ তা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ।
মাছ বাজারে গিয়ে দেখা যায়, পাবদা মাছ প্রতি কেজি ৩৫০-৪০০ টাকা, রুই ৩০০-৩২০ টাকা, পোয়া ৬০০ টাকা, সরপুঁটি ১৫০ টাকা, শিং ৬০০ টাকা, শোল ৭০০ টাকা, চিংড়ি ৭৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কৈ ২৫০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা এবং কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে...

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

Recent Comments