Monday, July 20, 2026
Home জাতীয় যা আছে সাইবার নিরাপত্তা আইনে

যা আছে সাইবার নিরাপত্তা আইনে

বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন ও পরিবর্তন করে ভিন্ন একটি আইন আনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এই নতুন আইনটির নামকরণ করা হয়েছে সাইবার নিরাপত্তা আইন-২০২৩। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারায় পরিবর্তন এনে এই আইনটি করা হচ্ছে।

নতুন আইনে মোট ধারা ৬০টি। এটি আগামী সেপ্টেম্বরে সংসদে বিল আকারে পাসের জন্য উত্থাপন করা হবে। সেখানে এটি অনুমোদিত হবে বলেও আশার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হচ্ছে না, পরিবর্তন করা হচ্ছে। এর অনেকগুলো ধারা সংশোধন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন এই আইন করা হবে।

নতুন এই আইনের বিষয়ে অনুমোদনের পর বিকেলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে সরকার মনে করেছে সাইবার অপরাধ অনেক হচ্ছে। তাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অনেক ধারাকে সংযুক্ত করে নতুন আইনটি করা হয়েছে। এটায় আগের আইনের পরিবর্তন হয়েছে।

নতুন আইন অনুযায়ী একটা সাইবার সিকিউরিটি এজেন্সি থাকবে। এ ছাড়া আগের আইনে জেলের বিধান বেশি ছিল। এখনকারটায় জরিমানার পরিমাণ বেশি রাখা হয়েছে, জানান সচিব।

নতুন আইনে অজামিনযোগ্য ধারা- ১৭, ১৯, ২১ ও ৩৩। আর জামিনযোগ্য ধারা- ১৮, ২০, ২২, ২৪, ২৬, ২৮, ২৯। ভেটিং (আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাই) শেষ করে আবার ক্যাবিনেটে আসবে আইনটি।

মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, পরিবর্তনটা এতটাই করা হয়েছে, সেখানে যাতে কোনো দ্বিধা তৈরি না হয়, সেজন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নাম রহিত করে তার পরিবর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে, আইনের পরিবর্তন আনা হয়েছে, নামে পরিবর্তন আনা হয়েছে, অনেক জায়গায় সাজার পরিমাণ বেশি ছিল, সেটা কমানো হয়েছে, যেখানে উপধারা দিয়ে পুনরায় অপরাধ করলে সাজা ডবল হয়ে যেত, সেটা সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। কোনো সংশয় যাতে তৈরি না হয়, সেই কারণে রহিতকরণ ও হেফাজত করণের বিধান রেখে সাইবার নিরাপত্তা আইন করছি।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্জিন ঋণে পিবি রেশিও বাদ দেওয়ার ইঙ্গিত, স্বস্তির বার্তা বিএসইসির

প্রস্তাবিত মার্জিন ঋণ বিধিমালায় পিবি রেশিও নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি জানিয়েছে, খসড়াটি এখনো চূড়ান্ত...

অগ্রণী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ জুলাই বিকাল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

পর্ষদ সভার তারিখ জানালো প্রিমিয়ার ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যেভাবেই হোক গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ...

Recent Comments