Wednesday, June 17, 2026
Home পুঁজিবাজার বিও মেনটেন্যান্স ফি কমেছে

বিও মেনটেন্যান্স ফি কমেছে

শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বেনিফিসিয়ারি ওনার একাউন্টের (বিও একাউন্ট)  মেইনটেন্যান্স ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ (২৭ মে) অনুষ্ঠিত বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। বিও একাউন্ট মেইটেন্যান্স ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। প্রতি বছর বিও একাউন্ট মেইনটেন্যান্সের ফি ব্রোকারহাউজের মাধ্যমে পরিশোধ করতে হয়।

বর্তমান মন্দা বাজারের বাস্তবতায় নতুন বিনিয়োকারীদের আকৃষ্ট করার লক্ষে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিও একাউন্ট মেইনটেইন্যান্স সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি জানিয়ে আসছিল। এই দাবির প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বিও একাউন্ট মেইনটেইন্যান্স ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
Portbet
আজকের বৈঠকে ব্রোকারহাউজের সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) হতে অর্জিত সুদ আয় ব্যবহার সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুসারে, ব্রোকারহাউজগুলো অর্জিত সুদ আয়ের অর্থের ২৫ শতাংশ স্টক এক্সচেঞ্জের ইনভেস্টরস প্রটেকশন ফান্ডে জমা দিয়ে বাকি অর্থ তারা ব্যবহার করতে পারবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ...

জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ...

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

Recent Comments