Sunday, July 26, 2026
Home জাতীয় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী শাকিলা আক্তার (৩৫) নিহত এবং স্বামী শাকিব গাজী (৪২) আহত হয়েছেন। বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা লেগে বাইকচালক শাকিল আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা লেগে বাইকচালক শাকিল আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি: সময় সংবাদ

শনিবার বেলা পৌনে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা লাগলে শাকিলা ঘটনাস্থলে নিহত হন এবং শাকিল আহত হন।

শাকিলকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, শনিবার বাইক দুর্ঘটনায় নিহত নারীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা লেগে বাইকচালক শাকিল আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর তার স্ত্রী শাকিলা সড়কে ছিটকে পড়ে নিহত হন। তার লাশ হাইওয়ে থানায় পুলিশ হেফাজতে আছে। পরিচয় জানার চেষ্টা চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা ফরিদপুরের ভাঙ্গার বাকপুরা গ্রামের বাড়ি থেকে ঢাকার আদাবরের বাসায় ফিরছিল। শাকিল ব্যবসা করতেন, শাকিলা আদাবরে একটি কিন্ডার গার্ডেনের শিক্ষকতা করতেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments