Wednesday, April 22, 2026
Home জাতীয় প্রধান উপদেষ্টা এখন সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার

প্রধান উপদেষ্টা এখন সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছে প্রকাশের গুঞ্জনে গত দুদিন ধরেই উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। এই অবস্থায় পদত্যাগের সিদ্ধান্ত না নিয়ে প্রধান উপদেষ্টাকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক।

শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন ড. তুহিন মালিক। সেই সঙ্গে প্রধান উপদেষ্টাকে সঠিক এজেন্ডায় থাকার বিষয়টি মনে করিয়ে দিয়েছেন তিনি। আর জানিয়েছেন, এতে জাতি আপনাকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।
lordcasino giriş
তুহিন মালিক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার উদ্দেশ্যে বলেছিলাম, আপনি বৈশ্বিক পরিমণ্ডলের খেলোয়াড়। কিন্তু দেশীয় ম্যাচ খেলার জন্য কতটা অভিজ্ঞ? আপনি এনজিও পথিকৃৎ। আপনি সবকিছু এনজিও-এর চোখে কিংবা পশ্চিমার চোখে দেখলে দেশের মাঠের খেলায় হেরে যাবেন। নিশ্চিত।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই সংবিধান বিশেষজ্ঞ আরও বলেন, ‘বলেছিলাম, সঠিক এজেন্ডায় থাকুন। রাউন্ড দা উইকেট বল করুন। আমরা আপনাকে কোনভাবেই হারাতে চাই না।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও লিখেছেন, ‘এখন সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার।’ সেই কঠিন সিদ্ধান্তগুলো কেমন সেটাও জানিয়েছেন তুহিন মালিক।

তার দেওয়া সেই পয়েন্টগুলো হলো-

•গাছের মরা ও পোকায় ধরা পাতাগুলোকে ছেঁটে ফেলুন।

•সর্বদলীয় জাতীয় কনভেনশন ডাকুন।

•দ্রুত সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট দিনতারিখ ঘোষণা করুন।

এই এজেন্ডাগুলো বাস্তবায়ন হলে জাতি প্রধান উপদেষ্টাকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে বলেও জানান ড. তুহিন মালিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যয়সংকোচনের অংশ হিসেবে খাবারের খাতে উল্লেখযোগ্য কাটছাঁট করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকারি...

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বোরো মৌসুমে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচির...

সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়নোর নির্দেশ মালিক সমিতির

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় সরকারিভাবে নতুন...

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় আগামী জুলাই মাস থেকে সারা দেশের প্রতিটি উপজেলায় দুটি করে...

Recent Comments