Thursday, April 16, 2026
Home আন্তর্জাতিক ২০২৪ সালে শেনজেন ভিসার সর্বোচ্চ প্রত্যাখ্যানের তালিকায় বাংলাদেশ

২০২৪ সালে শেনজেন ভিসার সর্বোচ্চ প্রত্যাখ্যানের তালিকায় বাংলাদেশ

২০২৪ সালে শেনজেন ভিসার আবেদন প্রত্যাখ্যানের দিক থেকে বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে কোমোরোস, বাংলাদেশ ও পাকিস্তান। শেনজেনভিসাইনফো প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এই তিন দেশের নাগরিকদের আবেদনের তুলনায় ভিসা প্রত্যাখ্যানের হার ছিল সবচেয়ে বেশি, যা ইঙ্গিত দেয়—তাদের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা ছিল অন্যদের চেয়ে বেশি।

২০২৪ সালে কোমোরোসের নাগরিকরা মোট ২,৮৫৩টি শেনজেন ভিসার আবেদন জমা দেন। এর মধ্যে ১,৭৫৪টি ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। ভিসা প্রত্যাখ্যানের হার সর্বোচ্চ ৬২ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশী নাগরিকদের জন্যও পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ২০২৪ সালে বাংলাদেশীরা ৩৯,৩৪৫টি ভিসার জন্য আবেদন করেন। তার মধ্যে ২০,৯৫৭টি আবেদন প্রত্যাখ্যাত হয়। এ হার ৫৪ দশমিক ৯ শতাংশ।

এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালেও পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। তখন বাংলাদেশীরা ৪১,৩১৭টি শেনজেন ভিসার আবেদন করেন। যার মধ্যে ১৭,০১৫টি আবেদন প্রত্যাখ্যাত হয়। সেবার আবেদন প্রত্যাখ্যানের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রত্যাখ্যানের হার প্রায় ১২ শতাংশ বেড়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ২০২৪ সালে বাংলাদেশীদের সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করেছে সুইডেন। দেশটি বাংলাদেশীদের ১৭,৯১৭টি আবেদনের ৬৭ দশমিক ৫ শতাংশই প্রত্যাখ্যান করেছে।

ভিসা প্রত্যাখ্যানের হারে এরপরের নামটিই পাকিস্তান। দেশটির নাগরিকরা ২০২৪ সালে শেনজেন ভিসার জন্য ৭৮,৩৬২টি আবেদন জমা দেন। তার মধ্যে ৩৫,১৩৯টি আবেদন প্রত্যাখ্যান করা হয়, অর্থাৎ ৪৭.৫ শতাংশ আবেদনই প্রত্যাখ্যাত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকদের জন্য...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। আজ রবিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে...

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

Recent Comments