Saturday, April 18, 2026
Home জাতীয় ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার সাধুবাদ

ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার সাধুবাদ

ভারত-পাকিস্তান চলমান সংঘর্ষের মধ্যে উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, তাদের কার্যকর মধ্যস্থতার জন্য।

প্রতিবেশী ওই দুই দেশ কুটনীতিকভাবে মতপার্থক্য নিরসনের যে কোনো উদ্যোগকে বাংলাদেশ সমর্থন জানাবে বলেও এই বিবৃতিতে বলা হয়।

 

এদিকে ফুঁসে উঠেই নিভে গেল ভারত-পাকিস্তান যুদ্ধের আগুন। টানা কয়েক দিনের হামলা-পালটাহামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। শনিবার বিকালে নিজের সোশ্যাল মিডিয়ায় এ খবর দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই দুই দেশের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাতির উদ্দেশে ভাষণে ভারতের ‘অপারেশন সিঁদুর’র বিরুদ্ধে পাকিস্তানের ‘বুনায়ানুন মারসুস’কে ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments