Wednesday, April 29, 2026
Home জাতীয় সাতক্ষীরায় নিরাপদ ও বিষমুক্ত আম সংগ্রহ শুরু

সাতক্ষীরায় নিরাপদ ও বিষমুক্ত আম সংগ্রহ শুরু

বাংলাদেশে এই প্রথম গুণগত মান বজায় রেখে নিরাপদ ও বিষমুক্ত আম সংগ্রহ এবং বাজারজাত শুরু হয়েছে সাতক্ষীরায়। প্রশাসনের বেঁধে দেয়া নির্ধারিত সময় অনুযায়ী, সোমবার (৫ মে) বাগান থেকে আমপাড়ার মধ্য দিয়ে নিরাপদ ও বিষমুক্ত আম সংগ্রহ এবং বাজারজাত কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। ছবি: সময় সংবাদ

প্রশাসনের বেঁধে দেয়া নির্ধারিত সময় অনুযায়ী, সোমবার (৫ মে) বাগান থেকে আমপাড়ার মধ্য দিয়ে নিরাপদ ও বিষমুক্ত আম সংগ্রহ এবং বাজারজাত কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

প্রশাসনের বেঁধে দেয়া নির্ধারিত সময় অনুযায়ী সোমবার (৫ মে) সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আমচাষি বিল্লাল হোসেনের বাগান থেকে আম পাড়ার মধ্য দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাসহ আমচাষিরা।

অনুষ্ঠান থেকে জানানো হয়, দেশ-বিদেশে কদর রয়েছে সাতক্ষীরার আমের। তাই গুণগত মানের এই আম সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বেঁধে দেয়া হয়েছে নির্ধারিত সময়। আম সংগ্রহ ও বাজারজাতকরণ ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস ও বৈশাখীসহ স্থানীয় জাতের আম, ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া আম, ৫ জুন আম্রপালি আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৫ মে) সাতক্ষীরার সদর উপজেলার আমচাষি বিল্লাল হোসেনের বাগান থেকে আম সংগ্রহ করা হচ্ছে। ছবি: সময় সংবাদ

কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগেরর কবলে না পড়লে এবার লাভবান হওয়ার কথা জানিয়েছেন আমচাষিরা। বাজারে ন্যায্য দাম না পাওয়ারও অভিযোগ করেন তারা। তাই সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পেতে বাজার মনিটরিংয়ের দাবি জানান চাষিরা।

আমচাষিদের নায্যমূল্য পেতে বাজার মনিটরিংয়ের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, সাতক্ষীরা আম একটি ব্র্যান্ড। বিশ্ববাজারে যে সুনাম রয়েছে, তা ধরে রাখতে সবার সহযোগিতা চান তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, ২০২৪-২০২৫ অর্থবছরে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬২ হাজার ৮০০ মেট্রিক টন। এর আগে ২০২৩-২০২৪ অর্থবছরে আম উৎপাদন হয়েছিল ৬২ হাজার ৮০০ মেট্রিক টন।

এছাড়া ২০২২-২৩ অর্থবছরে বিদেশে রফতানি করা হয় ১৮০ মেট্রিক টন। তবে গত বছর ২০২৩-২০২৪ অর্থবছরে বিদেশে রফতানি কমে দাঁড়ায় ৬০ মেট্রিক টন। যদিও এবার ৭০ মেট্রিক টন আম ইউরোপ আমেরিকাসহ বিদেশে রফতানি হবে বলে আশাবাদী কৃষি বিভাগ।

সাতক্ষীরায় আম বাগানের সংখ্যা ৫ হাজার ২৯৯টি। যেখানে দিনরাত পরিচর্চা করছেন ১৩ হাজার ১০০ আমচাষি। এরমধ্যে নিবন্ধিত প্রশিক্ষণপ্রাপ্ত চাষির সংখ্যা ৩৫১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আইপিডিসির মুনাফা বেড়েছে ২৫ দশমিক ৩৯ শতাংশ

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ অর্থবছরে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য বছরে কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের তুলনায়...

সি পার্লের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৮...

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৫তম সভা অনুষ্ঠিত

মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান...

Recent Comments