Saturday, June 13, 2026
Home জাতীয় দুই মাকে নাকে খত দিয়ে পদ হারালেন ইউনিয়ন বিএনপির সভাপতি

দুই মাকে নাকে খত দিয়ে পদ হারালেন ইউনিয়ন বিএনপির সভাপতি

ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে চুরির অভিযোগে দুই কিশোরের মায়েদের নাকে খত দেওয়ানো সেই বিএনপি নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। রোববার রাতে উপজেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।অভিযুক্ত দেলোয়ার হোসেন দেলু পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ছিলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব সচিব আমান উদ্দিন কায়সার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সালিশি বৈঠকে নারীর প্রতি অসম্মানজনক ও উদ্ধৃতপূর্ণ আচরণের অভিযোগে দেলোয়ার হোসেন দেলু বিএনপির সকল পর্যায়ে পদ স্থগিত করা হলো।

এর আগে গত বৃগস্পতিবার উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের খালুর দোকান দুই মাকে নাকে খত দেওয়ানো হয়। ছেলেদের বিরুদ্ধে কবুতর ও মুরগি চুরির অভিযোগের ভিত্তিতে দুই মাকে শত শত মানুষের সামনে এ শাস্তি দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি স্থানীয় জাহাঙ্গীরের বাড়ি থেকে কবুতর ও মুরগি চুরির অভিযোগ উঠে দুই কিশোরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে গত ১ মে রাতে সালিশি বৈঠকের আয়োজন করেন ভুক্তভোগী জাহাঙ্গীর। সালিশে বিচারকের ভূমিকায় ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু।

সালিশি বৈঠকে অভিযুক্ত কিশোরদের মারধর করে পুলিশে দেওয়ার পরিকল্পনার কথা শুনে এলাকা থেকে পালিয়ে যান কিশোররা। তাদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে দুই কিশোরের মায়েদের ডেকে সবার সামনে নানাভাবে হেনস্তা করে নাকে খত দেওয়ান দেলু।

এক মিনিট ৫৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় বহু লোকজনের সামনে চেয়ারে বসে বিচার করছেন বিএনপি নেতা দেলু চেয়ারম্যান। হাতে লাঠি নিয়ে দুই কিশোরের মাকে নাকে খত দিতে মাটিতে দাগ দিচ্ছেন দেলু চেয়ারম্যান। ভয়ে বাধ্য হয়ে বোরকা পরা দুই নারী মাটিতে লুটে নাকে খত দিচ্ছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়:কক্সবাজারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটের পর এখন পর্যন্ত নিত্যপণ্যের দাম বাড়েনি। মানুষদের ভালো রাখার জন্য ৬০ পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে। বিরোধীদলের উদ্দেশ্য...

ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ডিজিটাল প্লাটফর্মে...

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রচণ্ড বৃষ্টির মধ্যে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে সরকারপ্রধান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান...

Recent Comments