Tuesday, May 26, 2026
Home পুঁজিবাজার সিডিবিএলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

সিডিবিএলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

সার্ভার থেকে তথ্য পাচার ও জাল সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগ খতিয়ে দেখতে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশের (সিডিবিএল) বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান স্বাক্ষরিত নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি গত তিন জুলাই ইস‍্যু করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য রাখা হয়েছে চারজনকে। তার মধ্যে সুপারভাইজ করবেন বিএসইসির পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার। তদন্ত কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক বনি ইয়ামিন খান, সহকারী পরিচালক মোহাম্মদ দস্তগীর হোসাইন, সাজ্জাদ হোসাইন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপক দীন ইসলাম মোল্লা।

আদেশে বলা হয়, সার্ভার থেকে তথ্য পাচার ও জাল সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিএসইসির দৃস্টিগোচর হয়েছে। পুঁজিবাজারের উন্নয়নে এবং বিনিয়োগকারীদের স্বার্থে কমিশন বিষয়টি তদন্ত করার প্রয়োজন মনে করছে। এমতাবস্থায় ডিপজিটরি আইন, ১৯৯৯ এর ১৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৪ই নভেম্বর একটি জাতীয় দৈনিকে শেয়ারের তথ্য পাচার ও জাল সনদ : চাকরিচ্যুত ৬ সিন্ডিকেটে জিম্মি সিডিবিএল শীর্ষক প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments