Tuesday, May 26, 2026
Home পুঁজিবাজার আইএফআইসি ব্যাংক পিএলসি’র লভ্যাংশ অনুমোদন

আইএফআইসি ব্যাংক পিএলসি’র লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক পিএলসি’র ৪৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সভাপতি সালমান এফ রহমান (এমপি)।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব আহমেদ সায়ান ফজলুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ জনাব এ.আর.এম. নজমুস্ ছাকিব, এ্যাডভোকেট রাবেয়া জামালী, সুধাংশু শেখর বিশ্বাস, জনাব কামরুন নাহার আহমেদ, জনাব মোঃ জাফর ইকবাল, জনাব মোঃ গোলাম মোস্তাফা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ শাহ আলম সারওয়ার, প্রধান আর্থিক কর্মকর্তা জনাব দিলিপ কুমার মন্ডল এবং কোম্পানি সচিব জনাব মোকাম্মেল হক সভায় উপস্থিত ছিলেন।

ডিজিটাল ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার মালিকের উপস্থিতিতে সভায় অন্যান্য বিষয়ের মধ্যে ২০২২ সালে সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ২.৫ শতাংশ বোনাস শেয়ার ও ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণের প্রস্তাব অনুমোদিত হয়।

সভায় ব্যাংকের চেয়ারম্যান আর্থিক বিবরনীর ওপর শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments