Tuesday, May 26, 2026
Home কর্পোরেট মিডল্যান্ড ব্যাংকের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিডল্যান্ড ব্যাংকের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ বছর পূর্ণ করেছে দেশের চতুর্থ প্রজন্মের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি)। এ উপলক্ষে মঙ্গলবার (২০ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড কক্ষে দোয়ার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান। এছাড়া আরও ছিলেন ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, বিভাগীয় প্রধান এবং মিডল্যান্ড ব্যাংকের চাকরিতে ১০ বছরপূর্নকারী অফিসার ও কর্মচারীরা।

ব্যাংক তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় প্রধান কার্যালয়ে স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন করে। এছাড়া ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে নিজ নিজ এলাকার দুস্থ ও এতিমদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান সবাইকে ধন্যবাদ জানান।

তিনি ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা পরিষেবা ও পণ্য দিতে উদ্ভাবনের ক্ষেত্রে সবসময় অগ্রগামী। আজ, আমরা আমাদের গ্রাহকদের জন্য নতুন একটি পণ্য ‘এমডিবি ডিজিটাল লোন’ ও একটি সেবা ‘এমডিবি কন্ট্যাক্টলেস কার্ড’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে পেরে আনন্দিত। এখন থেকে মিডল্যান্ড ব্যাংক এর মোবাইল অ্যাপের (মিডল্যান্ড অনলাইন) মাধ্যমে যে কোনো সময় যে কোনো স্থানে থেকে গ্রাহকরা তার প্রয়োজন মাফিক ডিজিটাল এসওডি লোন গ্রহণ করতে পারবেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, প্রযুক্তিনির্ভর সমাধান বাস্তবায়নে মিডল্যান্ড ব্যাংক সর্বদা অগ্রণী ছিল। ব্যাংকটি তার মূল্যবান গ্রাহকদের বিভিন্ন ধরনের ব্যাংকিং চাহিদা মেটাতে একাধিক কাস্টমাইজড সমাধান দেয়। ব্যাংকের প্রযুক্তিগত অগ্রগতির অধীনে ‘এমডিবি ডিজিটাল লোন’ ডিজিটালাইজড সংস্করণ নতুন সংযোজনগুলোর মধ্যে আরও একটি, যার জন্য গ্রাহককে কোনো শাখায় যাওয়ার প্রয়োজন হবে না এবং কাগজপত্রেরও প্রয়োজন হবে না।

ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, মিডল্যান্ড ব্যাংক সব ডিজিটাল পণ্য/সেবাকে একটি ব্যানারে নিয়ে এসেছে, যার মাধ্যমে আমরা ডিজিটাল ব্যাংক হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে চলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments