Thursday, July 16, 2026
Home জাতীয় ৪১তম বিসিএস সংক্রান্ত নতুন সিদ্ধান্ত প্রকাশ করল পিএসসি

৪১তম বিসিএস সংক্রান্ত নতুন সিদ্ধান্ত প্রকাশ করল পিএসসি

বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রক্রিয়ায় সৃষ্ট জট নিরসনে নতুন সময়সূচি ও পরিকল্পনা ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ৪৪তম থেকে ৪৭তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ ও পরীক্ষা আয়োজনের বিস্তারিত সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

পিএসসি জানিয়েছে, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে এবং তা শেষ হবে ১৯ মে’র মধ্যে। তবে যারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের জন্য ২২ এপ্রিল থেকে মৌখিক পরীক্ষা সাময়িকভাবে স্থগিত থাকবে। স্থগিত মৌখিক পরীক্ষাগুলো ১৬ জুনের পর দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল জুন মাসের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলও জুন মাসেই প্রকাশের কথা বলা হয়েছে।

পিএসসি আরও জানিয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়ের পরীক্ষা ৮ মে থেকে শুরু হয়ে ১৯ মে’র মধ্যে শেষ হবে। পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্বঘোষিত ২৭ জুনের পরিবর্তে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে পিএসসি উল্লেখ করেছে, কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় বিসিএস প্রার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সুনির্দিষ্ট ও প্রকৃত তথ্য তুলে ধরতেই এই পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিসিএস পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে প্রশ্নপত্র মুদ্রণ, কেন্দ্র নির্বাচনসহ বেশ কিছু ক্ষেত্রে পিএসসিকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। ফলে সব প্রক্রিয়া নির্ধারিত সময়ে শেষ করা সবসময় সম্ভব নাও হতে পারে। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়, বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করতে এবং নিয়মিত ওয়েবসাইট পর্যবেক্ষণ করতে।

বিসিএস প্রার্থীদের দাবি ও উদ্বেগ বিবেচনায় নিয়ে পরীক্ষা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পিএসসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য একটি দক্ষ,...

Recent Comments