Wednesday, April 15, 2026
Home কর্পোরেট এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড০২৫ পেল ওয়ালটন

এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড০২৫ পেল ওয়ালটন

 

 

বাংলাদেশের অন্যতম সুপারব্র্যান্ড ও প্রযুক্তি জায়ান্ট ওয়ালটন অর্জন করেছে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই পুরস্কারটি প্রদান করেছে, যা ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স) ক্যাটাগরিতে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ও প্রভাবশালী বিনিয়োগের ক্ষেত্রে ওয়ালটনের অবদানের স্বীকৃতি।

 

বুধবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারটি গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছ থেকে।

প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতা অতিক্রম করে টেকসই প্রবৃদ্ধি অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্ভাবনী পণ্য উৎপাদনে ওয়ালটনের প্রতিশ্রুতি দৃঢ়। এরই প্রেক্ষিতে দেশীয় ইলেকট্রনিক্স এবং হাই-টেক শিল্পে ওয়ালটন ব্যাপক বিনিয়োগ করেছে এবং লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। পাশাপাশি, আমদানি বিকল্প পণ্য উৎপাদন ও রপ্তানিতে ওয়ালটন নতুন নতুন মাইলফলক সৃষ্টি করছে।

এস এম মাহবুবুল আলম বলেন, “ওয়ালটন প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন অটোমেশন প্রযুক্তিতে বিনিয়োগ করছে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের উপস্থিতি বাড়াতে কাজ চলছে। এছাড়া পরিবেশ সুরক্ষার প্রতি দায়বদ্ধতা থেকে উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশবান্ধব প্রযুক্তি সংযোজন করা হচ্ছে।”

ওয়ালটন এরই মধ্যে গাজীপুরে ৬.৫ মেগাওয়াট রুফটপ সোলার প্রকল্প স্থাপন করেছে, এবং আরও ১৩.৫ মেগাওয়াট প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রকল্পগুলো বাংলাদেশে কার্বন নিঃসরণ কমাতে এবং নবায়নযোগ্য শক্তির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ সুদে ঋণ দেবে ইউসিবি-এসএমই ফাউন্ডেশন

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি...

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্...

মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধন করল এমটিবি ফাউন্ডেশন

বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাগ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

Recent Comments